পরিচয় ছাড়াই, পরিচিতি ছড়াই
যেকোনো অভিযোগ বা সমস্যা তুলে ধরুন, কোনো নাম, ফোন নম্বর বা লগইন ছাড়াই। কোনো কুকি নেই, কোনো ট্র্যাকিং নেই। শুধু আপনার কথা, নিরাপদে।
কীভাবে কাজ করে
লিখুন
ক্যাটাগরি বেছে সমস্যাটি লিখুন। নাম, ফোন বা ইমেইল দেওয়ার প্রয়োজন নেই।
জমা দিন
এক ক্লিকে সাবমিট করুন, একটা ট্র্যাকিং কোড পাবেন, চাইলে সেভ করে রাখুন।
দেখুন ও যুক্ত হোন
পাবলিক ফিডে সবাই দেখতে পারবে। একই সমস্যায় অন্যরাও কণ্ঠ মেলাতে পারবে।
বিভাগ অনুযায়ী দেখুন
যেকোনো বিভাগে ট্যাপ করলে সেই বিভাগের অভিযোগ দেখাবেক্যাটাগরি বেছে নিন
যেকোনো একটি ট্যাপ করলে সরাসরি ফর্মে যাবেনসাম্প্রতিক অভিযোগ
সব দেখুনস্কুলে ভর্তির নামে বাড়তি ফি আদায় করা হচ্ছে
সরকারি নির্ধারিত ফি ছাড়াও উন্নয়ন ফি, সেশন ফি ইত্যাদি নামে বাড়তি টাকা নেওয়া হচ্ছে অভিভাবকদের কাছ থেকে।
ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অতিরিক্ত চার্জ কাটা হয়েছে
এটিএম থেকে টাকা তোলার সময় ঘোষণা ছাড়াই বাড়তি চার্জ কাটা হয়েছে, শাখায় জিজ্ঞাসা করেও স্পষ্ট উত্তর মেলেনি।
ই-কমার্স সাইটে অর্ডার দিয়ে পণ্য পাইনি
১৫ দিন হয়ে গেছে, রিফান্ডও দিচ্ছে না। কাস্টমার কেয়ারে বারবার যোগাযোগ করলেও নির্দিষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না।
গ্রামের ক্লিনিকে ডাক্তার নিয়মিত থাকেন না
নির্ধারিত সময়ে ক্লিনিকে গেলেও ডাক্তার পাওয়া যায় না, দূরের রোগীরা বিনা চিকিৎসায় ফিরে যেতে বাধ্য হন।
সাম্প্রতিক অগ্রগতি
শীঘ্রই আসছে
১০,০০০+ ভোটে সরাসরি ব্যবস্থা
কোনো অভিযোগে ১০,০০০+ মানুষ 'আমারও একই সমস্যা' বললে আমাদের টিম সেটি নিয়ে প্রতিবেদন তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে।
শীঘ্রই আসছেসংশ্লিষ্ট দপ্তরে ফরওয়ার্ড
অভিযোগ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে সরাসরি পাঠানোর ব্যবস্থা, যাতে সচেতনতার পাশাপাশি সরাসরি সংশ্লিষ্ট জায়গায়ও পৌঁছায়।
শীঘ্রই আসছেপডকাস্ট আলোচনা
এই সমস্যাগুলো নিয়ে অতিথি নিয়ে আসা হবে পডকাস্টে, যাতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়।
শীঘ্রই আসছেসাংবাদিক/মিডিয়া পার্টনারশিপ
বেশি আলোচিত অভিযোগগুলো সাংবাদিকদের নজরে আনার ব্যবস্থা, যাতে সচেতনতা আরও ছড়িয়ে পড়ে।
শীঘ্রই আসছেমাসিক প্রতিবেদন
প্রতি মাসে ক্যাটাগরি ও বিভাগ অনুযায়ী প্রবণতার একটি সহজবোধ্য সারসংক্ষেপ প্রকাশিত হবে।
শীঘ্রই আসছেকীওয়ার্ড সার্চ
শিরোনাম বা বিবরণে লেখা শব্দ দিয়ে সরাসরি অভিযোগ খুঁজে বের করা যাবে।
শীঘ্রই আসছেএকাধিক ছবি আপলোড
এখন একটি ছবি দেওয়া যায়, শীঘ্রই একই অভিযোগে একাধিক ছবি যুক্ত করা যাবে।
শীঘ্রই আসছেঅ্যাপের মতো অভিজ্ঞতা
ফোনের হোম স্ক্রিনে যুক্ত করে অ্যাপের মতো ব্যবহার করা যাবে।
শীঘ্রই আসছেসাধারণ প্রশ্ন
এটা কি সত্যিই সম্পূর্ণ পরিচয়হীন?
হ্যাঁ। নাম, ফোন, ইমেইল, এনআইডি বা আইপি ঠিকানা, কোনোটাই আমরা সংরক্ষণ করি না। কোনো লগইন বা অ্যাকাউন্ট সিস্টেমও নেই।
অভিযোগ জমা দেওয়ার পর কী হয়?
মডারেটর টিম প্রথমে যাচাই করে দেখেন এটি নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ কিনা। অনুমোদন পেলে সেটি পাবলিক ফিডে প্রকাশিত হয়, যাতে সবাই দেখতে পারে।
অন্য কেউ কি আমাকে খুঁজে বের করতে পারবে?
না। কোনো আইপি লগ রাখা হয় না, কোনো কুকি নেই, কোনো ডিভাইস তথ্য সংরক্ষণ করা হয় না। আপনার লেখা তথ্য ছাড়া আর কিছুই জমা থাকে না।
ট্র্যাকিং কোড হারিয়ে ফেললে কী হবে?
দুঃখজনকভাবে সেটি পুনরুদ্ধার করার কোনো উপায় নেই, কারণ কোডটি আপনার পরিচয়ের সাথে কোথাও যুক্ত রাখা হয় না। এজন্যই কোডটি নিরাপদ জায়গায় সেভ রাখা জরুরি।
অভিযোগ দিলে কি সমাধান হবার নিশ্চয়তা আছে?
না। এই প্ল্যাটফর্মের লক্ষ্য জনসচেতনতা তৈরি করা, প্রাতিষ্ঠানিক অভিযোগ নিষ্পত্তি নয়। সমস্যাগুলো সবার সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য।